ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বিমানবন্দরে ১২ ঘণ্টা পর ফ্লাইট চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে ১২ ঘণ্টা বন্ধ থাকার পর রবিবার সকাল থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল ফের শুরু হয়েছে।

বিমানবন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক আকতার মাহবুব হোসেন জানান, দৃষ্টিসীমা কম থাকায় শনিবার রাত ৯টা থেকে বিমান চলাচল বন্ধ ছিল। রবিবার সকাল ৯টায় আবার ফ্লাইট চলাচল শুরু হয় বলে জানান তিনি।

এসময় ছয়টি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরত গিয়ে সেখানে অবতরণ করে বলেও বলেন ওই কর্মকর্তা।