শরীয়তপুরের নড়িয়ায় পদ্মার ডান তীর রক্ষা বাধের ৫ শত মিটার মধ্যে অবৈধ ড্রেজার দিয়ে পদ্মা নদীর তলদেশ থেকে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। ভাংগনের আশংকায় আতংকে পড়েছে করছে পদ্মা পাড়ের হাজার হাজার মানুষ। সরকারের হাজার কোটি টাকার প্রকল্প ভেস্তে যেতে পাওে আশংকা করা হচ্ছে। গত ২০১৮ সালের বর্ষা মৌসুমে পদ্মার ভাংগনে নদী গর্ভে বিলীন হয়ে গৃহহীন হয়েছিল প্রায় ৬ হাজার পরিবার।
ফলে সরকারের পক্ষ থেকে নড়িয়া বাসিকে রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডেও পক্ষ থেকে ১হাজার ৯৭ কোটি টাকা বরাদ্ধ দিয়ে পদ্মানদীর ডানতীর রক্ষা বাধ নির্মানের জন্য প্রকল্প নেয়া হয়। গত একবছর যাবত নৌবাহিনীর মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়।
নড়িয়া উপজেলার কেদার পুর ইউনিয়নের পদ্মার ডানতীর রক্ষা বাধের উত্তর পার্শ্বে পদ্মা নদীতে অবৈধ ভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে চরআত্রা ইউনিয়নের ৯ নং ওয়াডের মেম্বার আব্দুর রহিম ও প্রভাবশলীরা বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
পদ্মার ভাংগনে গৃহহীন আব্দুল মজিদ মুন্সি ও স্থানীয় সুত্র জানা যায়, প্রতিবছরই পদ্মা নদীর ভাংগনের কারনে নড়িয়া উপজেলার হাজার হাজার ঘরবাড়ী রাস্থা ঘাট স্কুলসহ বিভিন্ন স্থাপনা বিলীন হয়। ২০১৮ সালের বর্ষা মৌসুমে পদ্মার ভাংগনে নদী গর্ভে বিলীন হয়ে গৃহহীন হয়েছিল প্রায় ৬ হাজার পরিবার। গত বছর ভাংগন রোধে সরকার প্রায় ১ শত ৯৭ কোটি টাকা ব্যায়ে পদ্মা নদীর ডান তীর রক্ষা বাধ নামে ৯ কিলোমিটারের একটি প্রকল্প হাতে নেয়। ভাংগন রোধে লাখ লাখ জিও ব্যাগ ও আর সি ব্লক ফেলে ভাংগন রোধ করে। গত বছর আকশিক ভাবে একই উপজেলার দক্ষিন কেদার পুর ইউনিয়নের কিছু অংশে ভাংগন দেখা দেয়। এর পর ঐ এলাকায় জিও ব্যাগ ও আর সি ব্লক ফেলে ভাংগন রোধ করে। গত এক বছর ধরে ডান তীর রক্ষা বাধের কাজ চলমান রয়েছে।
এরই মধ্যে পদ্মা নদীর তলদেশ থেকে চরআত্রা ৯ নং ওয়াডের মেম্বারের নেতৃত্বে একটি মহল দীর্ঘ দুই মাস ধরে অবাধে অবৈধ ভাবে বালু উত্তোলন করে যাচ্ছে। ভাংগনের আশংকায় আতংকে পড়েছে পদ্মা পাড়ের হাজার হাজার মানুষ। ভেস্তে যেতে পারে সরকারের হাজার কোটি টাকার প্রকল্প। এতে করে প্রশাসন দেখে ও না দেখার ভান করছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পদ্মার ডান তীর রক্ষা বাধের উত্তর পাশ্বে মাত্র ৫০০ মিটার দুরেই সরকারী ড্রেজারের পার্শে¦ই অবৈধ ড্রেজার বসিয়ে পদ্মার তলদেশ থেকে বালু উত্তোলন করে কমপক্ষে ২০/২৫ টি বলগেট দিয়ে দেদারছে বালু বিক্্ির করছে। অভৈধ ভাবে বালু উত্তোলনের ফলে ভাংগনের মুখে পড়তে পারে নড়িয়া উপজেলার শেহের আলী মাদবর কান্দি, নড়িয়া পৌর এলাকার লঞ্চঘাট, বাশতলা, মুলফৎগঞ্জ,সাধুর বাজার,কেদারপুর,পাচঁগাও,শুরেশ্বর সহ প্রায় ২০ টি গ্রাম।
নড়িয়া পৌরসভার ভাংগন কবলিত লঞ্জঘাট এলাকার রাজিয়া বেগম বলেন, কয়েকবার ভাংগনের স্বীকার হয়ে এখানে এসেছি। এখন অবৈধ ড্রেজার দিয়ে পদ্মা নীচ থেকে বালু কাটলে আবার ভাংগন দেখা দিবে। আমরা কোথায় গিয়ে আশ্রয় নিব। এ অবৈধ ড্রেজার বন্ধ করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।
বালু উত্তোলনের কথা স¦ীকার করে চরআত্রা ইউনিয়নের ৯ নং ওয়াডের মেম্বার আব্দুর রহিম বলেন, বালু উত্তোলন করে পদ্মার ডান তীর রক্ষা বাধের ঠিকাদার বেঙ্গল গ্রুপ ও বিভিন্ন সাইটে আমি সরবরাহ করি।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন, অবৈধ বালু উত্তোলন কারীদের বিরোদ্ধে অচিরেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তি রুমা রায় বলেন, আমরা অবৈধ ড্রেজার এর বিরোদ্ধে একাধিক অভিযান পরিচালনা করেছি। সরকারী ড্রেজার এর বাইরে কাউকে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অনুমতি দেইনি। অচিরেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শরীয়তপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রকাশ চন্দ্র সরকার বলেন, আমরা পদ্মার ডানতীর রক্ষা বাধের ডিস ফিলিং এর কাজ ৫ টি প্রতিষ্ঠানকে দিয়ে ছিলাম। তবে আমরা যাদের কাজ দিয়ে ছিলাম তাদের মধ্যে রহিম মেম্বার নেই। তাই এটা অবৈধ।