ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রেটিনা কোচিং সেন্টার থেকে শিবিরের ৯ নেতা-কর্মী আটক

বগুড়া শহরের সূত্রাপুর এলাকায় রেটিনা কোচিং সেন্টার থেকে বুধবার রাতে ছাত্র শিবিরের ৯ নেতা-কর্মীকে আটকের কথা জানিয়েছে পুলিশ।

তারা হলেন- আব্দুল হাই সিদ্দিক (২২), ইউনুছ আলী (২১), জুয়েল রানা (২০), দেলওয়া হোসাইন (২১), এনামুল হক (১৯), তৌহিদুল ইসলাম (২২), আল আমিন (২২), আব্দুর রহমান (২১) ও সাইফুল ইসলাম (৩৮)।

বগুড়া সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জিলালুর রহমানের ভাষ্য, আটক ব্যক্তিদের কাছে কিছু দলীয় বই ও সরকারবিরোধী লিফলেট পাওয়া গেছে। এছাড়া তারা সরকারবিরোধী নাশকতার পরিকল্পনা করছিলেন।

তিনি জানান, বৃহস্পতিবার বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরূদ্ধে মামলা করা হয়েছে।