ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে বসুন্ধরা গ্রুপের পিচ বিটুমিন প্ল্যান্ট উদ্বোধন

কেরানীগঞ্জ উপজেলার পানগাঁও এলাকায় শনিবার বসুন্ধরা গ্রুপ রাস্তা কার্পেটিংয়ের জন্য বিটুমিন প্লান্ট চালু করেছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এর উদ্বোধন করেন।

তিনি বলেন, বসুন্ধরা গ্রুপ দেশে প্রথমবারের মতো রাস্তা কার্পেটিংয়ের জন্য পিচ তৈরি করছে। এখন থেকে রাস্তা কার্পেটিংয়ের জন্য পিচ আমদানি করতে হবে না, বরং বাংলাদেশ থেকে এটি রপ্তানি করতে পারবে।বসুন্ধরা গ্রুপকে তাদের সাফল্যের জন্য ধন্যবাদ জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় এশিয়াতে রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ একটি ভালো অবস্থান অর্জন করেছে উল্লেখ করে তিনি বলেন, এটি শিল্প বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করবে।

অনুষ্ঠানে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।