ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়াতপুরে অতর্কিত হামলায় এক যুবক মারাত্মক আহত

শরীয়াতপুর সদর থানার পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাশাভোগ গ্রামের মিরাজ মৃধার (৩০) উপর হঠাৎ করে সন্ত্রাসী হামলার শিকার হয়েছে।

২ মার্চ রাত ৮ টার দিকে আহত মিরাজকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে গিয়ে জানা যায়, আহত মিরাজ মৃধা কাশাভোগ গ্রামের দলিল মৃধার ছেলে।

আহত মিরাজ মৃধার সাথে আসা তার সঙ্গী পাভেল মুন্সি বলেন, আজ সন্ধা ৭.৩০ মিনিট একই গ্রামের সুমন বেপারীর নেতৃত্বে হামলা করা হয়েছে। আমি আর মিরাজ একসাথে ছিলাম। পরে আমার কাছ থেকে তার বাসার দিকে রওয়ানা দেয়। যখন মিরাজ মৃধা সুমন বেপারীর বাড়ির সামনে তখন আগে থেকে ওৎ পেতে থাকা সুমন বেপারী, আজাদ বেপারী, মাছুম মোল্লা সহ আরো ৫-৭ জন সন্ত্রাসী মিরাজ মৃধাকে জাপটে ধরে এলো পাথারী লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত ডা: ইব্রাহিম খলিল বলেন, রোগীকে আমিই ভর্তি নিয়েছি। রুগির অবস্থা খারাপ। রুগির সারা শরীরে লাঠির আঘাতের অনেক চিহ্ন রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেছি।

এ ব্যাপারে পালং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বলেন, তাদের আগে ধরার চেষ্টা চলছে। সন্ত্রাসী হামলা হবে মামলা হবেনা। তা কি হয়। মামলা হবে।