ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশী নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় জাকের আলী (২২) এবং আব্দুল হান্নান (৩০) নামের দু’জন বাংলাদেশীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বাংলাদেশ সময় ১টার দিকে চলন্ত গাড়ির চাকা খুলে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত দু’জনই মৌলভিবাজারের বাসিন্দা। কুলাউড়া উপজেলার পঞ্চিমপাশা ইউনিয়নের আমুলী গ্রামের জাকের আলী এবং আব্দুল হান্নানের বাড়ি জুড়ি উপজেলায়। তারা দুজনেই শ্রমিক ভিসা নিয়ে সৌদি আরবে গিয়েছিলেন। জাকের ও হান্নানের মৃত্যুতে তাদের বাড়িতে শোকের মাতম চলছে।