ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল

ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চোরঙ্গী এলাকায় সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়ার মধ্যদিয়ে শেষ হয়। সারাদেশের ন‍্যায় শরীয়তপুরেও শুক্রবার (৬ মার্চ) বিকাল ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার ব্যানারে এ কর্মসূচিটি পালন করা হয়।

বিক্ষোভ মিছিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আসতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বিক্ষোভ মিছিলে মুফতি তোফায়েল আহমেদ কাসেমীর আহবানে ও শাইখুল হুফ্ফাজ হাফেজ মাওলানা শওকত আলী সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মাওলানা আবু বকর, এস এম আহসান হাবীব, মাওলানা নাঈম আব্বাস, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা হযরত আলী ও মাওলানা ফেরদৌস হোসেনসহ সর্বোস্তরের তৌহিদী জনতা।

মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, ভারত ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রের মুখোশ পরে সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী রাষ্ট্র গঠনের জন্য নতুন নতুন আইন তৈরি করে ভারতেকে মুসলিম শূন্য করায় যে ঘৃন্য অপচেষ্টা চালাচ্ছে হাজী শরীয়তউল্লার দেশ ও বঙ্গবন্ধুর দেশের মানুষ এটা মেনে নিবে না।

বিজেপির ছত্রছায়ায় গড়ে উঠা উগ্রবাদী সংগঠন গুলো মুসলিমদের উপর নৃশংস হামলা চালাচ্ছে। দাঙ্গার সময় ১৩ হাজার কল দেয়ার পরেও পুলিশের নিরব ভূমিকা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের প্রমান বহন করে।

ইতহাস সাক্ষী দেয় যে মুসলমানদের রক্ষখেকো নরেন্দ্র মোদী একজন স্বীকৃত দাঙ্গাবাজ। তাই শান্তি ও সম্প্রীতির এই বাংলাদেশে দাঙ্গাবাজ নরেন্দ্র মোদীর উপস্থিতি দেশ ও জাতির জন্য লজ্জাজনক। তাই তাকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে মোদীকে দাওয়াত না দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।