ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকাস্থ নড়িয়া উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি পাশা, সম্পাদক ফারুক

অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল্যাহ হারুন পাশাকে সভাপতি ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফারুক হোসেন শেখকে সাধারণ সম্পাদক করে ঢাকাস্থ নড়িয়া উপজেলা পেশাজীবী পরিষদের ৭১ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের আহবায়ক কমিটি গত বুধবার এই প্রথম পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।
কমিটির অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি পদে রয়েছেন পানি উন্নয়ন বোর্ডের পরিচালক নূরে হেলাল, এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের মহাপরিচালক আলমগীর হোসেন, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. হুমায়রা সুলতানা, সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশারফ আলী, বাপেক্সের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. ফজলুল হক, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক এস এম হাবিবুর রহমান সিদ্দিক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ওয়ারেছ উদ্দীন, নারায়ণগঞ্জ মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ওয়াজেদ কামাল, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান সোহাগ এবং জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিক্যালচার অর্গানাইজেশনের ঢাকাস্থ ফাইনান্স স্পেশালিস্ট হাবিবুর রহমান হান্নান।
যুগ্ম সম্পাদক পদে রয়েছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৰসক তৌহিদুজ্জামান মুন্সী, সমকালের সাংবাদিক আতাউর রহমান, বাসসের সাংবাদিক মহসীন বেপারী, জনতা ব্যাংকের ব্যবস্থাপক রায়হান আহমেদ ও জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন রূপালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার বিএম মনির হোসেন, পুলিশের উপ পরিদর্শক ইমরান হোসেন ও অর্থ সংবাদের সম্পাদক নাসির উদ্দিন বাদল।
এ ছাড়া অন্যান্য পদের মধ্যে আইন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা লোকমান হোসেনকে অর্থ সম্পাদক, পুলিশের উপ পরিদর্শক শওকত আলীকে দপ্তর সম্পাদক, বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা আসাদুজ্জামান ইব্রাহীমকে প্রচার সম্পাদক, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ড. এ কে এম মুজাহিদুল ইসলামকে শিক্ষা গবেষণা বিষয়ক সম্পাদক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৰসক ফারহানা হক সম্পাকে স্বাস্থ্য ও চিকিৰসাবিষয়ক সম্পাদক, ঢাকা জজ কোর্টের আইনজীবী মুক্তা আক্তারকে আইন বিষয়ক সম্পাদক, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যুগ্ম পরিচালক সাদেকা সুলতানা মিতুকে নারী বিষয়ক সম্পাদক, গণপূর্ত বিভাগের অডিটর ইমাম হাসান সুমনকে আপ্যায়ন বিষয়ক সম্পাদক, রেলওয়ে ক্যাডারের কর্মকর্তা শাহ আলম কিরনকে আন্তর্জাতিক সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক আবদুল কাদেরকে ক্রীড়া সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রভাষক রওশন আরা আক্তার আখিকে গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক, ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তা মোছাব্বির হোসেন দিপুকে পরিবেশ বিষয়ক সম্পাদক, রূপালী ব্যাংকের কর্মকর্তা মাসুদ রানাকে মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, ট্যাক্স বিভাগের ডিসি ইমরান হোসেনকে শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক, সমবায় অধিদপ্তরের উপ-পরিচালক আবুল খায়েরকে কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, রূপালী ব্যাংকের কর্মকর্তা আবদুর রহিম অভিকে ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক, বিসিআইসির ব্যবস্থাপক আনোয়ার হোসেনকে তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, বাংলাভিশনের সাংবাদিক জামাল হোসেনকে মানবসম্পদ বিষয়ক সম্পাদক, এক্সিম ব্যাংকের কর্মকর্তা আলতাফ মাহমুদকে সাংস্কৃতিক সম্পাদক, বিসিএস স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহিন বেপারীকে সমাজসেবা বিষয়ক সম্পাদক, প্রকৌশলী ওয়াহিদুর রহমানকে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, পুলিশের উপ-পরিদর্শক নাসির উদ্দিনকে সাহিত্য সম্পাদক এবং ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তা সাকিল মাহমুদকে গনযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক করা হয়েছে।
এ ছাড়া দুই বছর মেয়াদী এই কমিটিতে ২৭ জনকে কার্যনির্বাহী সদস্য করা হয়েছে।
উল্লেখ্য, ঢাকা ও অন্যান্য জেলায় বিভিন্ন পেশায় কর্মরত শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার বাসিন্দা পেশাজীবীদের সংগঠন নড়িয়া উপজেলা পেশাজীবী পরিষদ ২০১৯ সালে যাত্রা শুরু করে। এক বছর ধরে দায়িত্ব পালনের পর আহবায়ক কমিটি এই পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি।