বিশ্ব পরিস্থিতি অনুযায়ী যেকোন সময় বাংলাদেশেও করোনার সংক্রমণ হতে পারে। তবে আতংকিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক ডাক্তার মীরজাদি সেব্রিনা ফ্লোরা। শনিবার দুপুরে, মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে করোনা নিয়ে ব্রিফিংয়ে একথা বলেন তিনি।
তিনি আরো জানান, দেশে একশ’ ১১ জনকে পরীক্ষা করা হয়েছে, এদের মধ্যে কারো করোনা নেই। যারা করোনাভাই’রাস আক্রান্ত দেশ থেকে এসেছেন এবং করোনার উপসর্গ রয়েছে, তাদেরকে গণপরিবহন এড়িয়ে চলার পরাম’র্শ দেয়া হয়েছে। প্রয়োজনে আইইডিসিআরের হটলাইনে যোগাযোগের পরাম’র্শ দেন তিনি। সেইসাথে যাদের শ্বা’সক’ষ্ট রয়েছে হাসপাতা’লে গিয়ে পরীক্ষা করার পরাম’র্শও দেয়া হয়।