ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২ বিদেশি নাগরিককে শাহজালাল বিমানবন্দর থেকে ফেরত

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে রবিবার মধ্যরাত থেকে অন-অ্যারাইভাল ভিসা বন্ধ থাকায় দুজন বিদেশি নাগরিককে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল-আহসান জানান, সোমবার রাতে আইভোরি কোস্ট এবং যুক্তরাষ্ট্র থেকে দুজন বিদেশি নাগরিক বিমানবন্দরে পৌঁছে। তারা অন-অ্যারাইভাল ভিসার জন্য আবেদন করে। কিন্তু সরকার রবিবার মধ্যরাত থেকে ৩১ মার্চ পর্যন্ত অন-অ্যারাইভাল ভিসা বন্ধ ঘোষণা করার কারণে কর্তৃপক্ষ তাদের পরের ফ্লাইটেই ফেরত পাঠায়, বলেন তিনি।

তবে ওই এয়ারলাইন্সের নাম এবং বিদেশি নাগরিকদের পরিচয় জানাননি আহসান।

এদিকে মঙ্গলবার আরও দুজন করোনাভাইরাসের রোগী পাওয়ার তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ। এনিয়ে বাংলাদেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১০ জনে দাঁড়াল।