ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর শততম জন্মদিনে মোদির শ্রদ্ধা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন।

এক টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অদম্য সাহস এবং বাংলাদেশের অগ্রগতিতে তার অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

সন্ধ্যায় বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীর উদযাপনে মোদি ভিডিও লিঙ্কে অংশ নেবেন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রার্দুভাবের কারণে বাংলাদেশে জাতির জনকের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানগুলো জনসমাগম ছাড়াই পালিত হবে।