ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুর পৌরসভা মেয়র হোম কোয়ারেন্টাইনে

বাংলাদেশ পৌরসভা সমিতি ম্যাবের সেক্রেটারি জেনারেল আমাদের শরীয়তপুর পৌরসভার সুযোগ্য মেয়র জননেতা রফিকুল ইসলাম গত ৩ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত ভারতের চেন্নাই অ‍্যাপোলো হাসপাতালে চিকিৎসা শেষে দীর্ঘ ২১দিন পরে ভারতের পেট্টাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে বুধবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশে প্রবেশ করেছেন।
শরীয়তপুর পৌরসভার এই নগর পিতা যেহেতু বাংলাদেশের বাইরে ছিলেন তাই বাংলাদেশে এসে করনা ভাইরাস দূর্যোগে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য ইচ্ছে পোষন করেছেন। এবং তিনি শরীয়তপুর পৌরসভাসহ শরীয়তপুর জেলার সকল জনগণকে তাদের নিজ নিজ বাসা/ঘরে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন ও করনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য আহ্বান জানিয়েছেন এবং করোনা প্রতিরোধে সরকারের গৃহীত পদক্ষেপের সকল সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে পৌর মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল জানান, করোনা ভাইরাসে সারাবিশ্বের অধিকাংশ দেশ আক্রান্ত। বাংলাদেশের বিদেশ থেকে আসা প্রবাসীরা দেশে এসেই করোনার প্রাদুর্ভাব রোধে হোম কোয়ারেন্টাইনে থাকছেন। আমি যেহেতু চিকিৎসা গ্রহণ করতে দেশের বাইরে ছিলাম। এজন‍‍্য বাংলাদেশ ও নিজ দেশের কল‍্যাণের কথা চিন্তা করে নিজ ইচ্ছাই ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকবো।