ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরের বিভিন্ন উপজেলায় পারভীন হক সিকদার এমপি’র পক্ষে জীবাণুনাশক স্প্রে

শরীয়তপুরের বিভিন্ন উপজেলায় পারভীন হক শিকদার এমপি’র পক্ষ থেকে জীবানুনাশক স্প্রে করা হয়। ২৬ মার্চ থেকে স্বাধীনতা দিবসকে সামনে রেখে পারভীন হক সিকদার এমপির পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধে শরীয়তপুর সদর, ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট বাজার, মসজিদ, হাসপাতালসহ বিভিন্ন জায়গায় জিবানু ধ্বংস করার জন্য জিবানু নাশক ঔষধ স্প্রে করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ডামুড্যা উপজেলা চেয়ারম্যান আলমগির হোসেন মাঝি, ডামুড্যা পৌরসভা কউন্সিলর আবুল হোসেন মনটু ছৈয়াল, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের দপ্তর সম্পাদক মিরাজ শিকদার, গোসাইরহাট পৌরসভার আওয়ামী লীগের ৭নং ওয়ার্ডের সাধারন সম্পাদক মোঃ রুহুল আমিন রাড়ী, গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সদস্য আজাদ সিকদার, গোসাইরহাট ঊপজেলা মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি তারেক সিকদার, বিশিষ্ট ব্যবসায়ী মিজান রাড়ী, নাগেরপাড়া ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ আশরাফুল, জেলা আমরা মুক্তিযোদ্ধা সন্তান সাধারন সম্পাদক মো: শাহ আলম খান, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ শরীয়তপুর জেলা শাখা সভাপতি সিরাজুল ইসলাম হেবজু ও শাখা সাধারন সম্পাদক মো: ফারুক শিকদারসহ আরো অনেকে।