পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি’র ব্যাক্তিগত উদ্যোগে
তৃতীয় বারের মত শুক্রবার ২৪ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরন করেন।
৩ মার্চ শুক্রবার সখিপুর ও নড়িয়ায় তৃতীয়বারের মত ২৪ টি ইউনিয়নে
পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি’র ব্যাক্তিগত উদ্যোগে করোনা আতঙ্কে কর্মহীন অসহায় (রিক্সা-ভ্যান চালক, দিনমজুর, হতদ্ররিদ্র) ২৪ হাজার পরিবার’কে খাদ্য সামগ্রী (চাল-ডাল) বিতরণ করা হবে । শুক্রবার থেকে দলীয় নেতাকর্মীরা এ ত্রাণ নড়িয় ও সখিপুরের ২৪ হাজার পরিবারের কর্মহীন অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে পৌছে দিবে ।
এ ব্যাপারে ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম সকল নড়িয়া-সখিপুরের মানুষের পাশে সবসময় ছিল, বর্তমানে আছে ও আগামীতেও থাকবে, ইনশাআল্লাহ। তাই জননেত্রী শেখ হাসিনার নির্দেশে জননেতা একেএম এনামুল হক শামীম এমপি’র ব্যাক্তিগত তহবিল থেকে গত শনিবার সখিপুর ও নড়িয়ায় ১২ হাজার পরিবারকে ত্রান বিতরন করা হয়। গতকাল সখিপুর ৯ টি ইউনিয়নে ৫ হাজার লোককে ত্রান দেওয়া হয়েছিল। আজ আবার তৃতীয় ধাপে ২৪ হাজার পরিবারকে ত্রান বিতরন করার উদ্যোগে নেওয়া হয়েছে। তিন দিনের ভিতর এই ২৪ হাজার পরিবারের হাতে ত্রান পৌছানো হবে আমাদের মাধ্যমে। আজকে আমরা চরভাগা ইউনিয়নের ১ হাজার পরিবারকে তাদের বাড়ী বাড়ী ত্রান পৌছে দিবে। এবং এই ধারা অব্যাহত থাকবে যতোদিন মানুষের জীবন স্বাভাবিক না হবে। মন্ত্রী মহোদয়ের উদ্যোগে করোনা আতঙ্কে কর্মহীন অসহায় (রিক্সা-ভ্যান চালক, দিনমজুর, হতদ্ররিদ্র) পরিবারের বাড়ি বাড়ি গিয়ে দলীয় নেতাকর্মীরা ত্রাণ বিতরণ করে আসবে । পাশাপাশি সরকারিভাবেও কর্মহীন অসহায়দের কয়েক দফা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এদিকে, করোনা ভাইরাস প্রতিরোধে স্থানীয়দের সচেতন থাকা ও অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়া এবং বিদেশ ফেরত প্রবাসীদের সরকারি স্বাস্থা বিধি মেনে চলার আহবান জানান সখিপুর থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা, এ সময় উপস্থিত ছিলেন সখিপুর থানার চরভাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান সিকদার।
প্রসঙ্গত, বিগত কয়েক দিনে সহস্রাধিক পিপিইসহ ১২০০০ মাস্ক, ১০০০ হ্যান্ডগ্লোভস ও হেক্সাসলসহ জরুরি ঔষধ বাংলাদেশ আওয়ামী লীগ ও তার মায়ের নামে গড়া আশরাফুন্নেসা ফাউন্ডেশন থেকে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। এছাড়াও সার্বক্ষণিক নজরদারির জন্য তার ব্যক্তিগত সহকারী সোহাগ ও স্বপন শিকদারকে জেলা প্রশাসনের সাথে নিয়োজিত রেখেছেন। জেলা প্রশাসন সর্বশেষ পরিস্থিতি উপমন্ত্রীকে জানিয়ে রাখছেন।