আমাদের শরীরের কার্যক্রম ঠিক রাখার জন্য জিংক অতি প্রয়োজনীয় মিনারেল। শরীরে জিংকের অভাব হলে নানা ধরনের সমস্যা হয়।
তাই করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে
শরীয়তপুর পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান নিয়েছেন এক সময় উপযোগী উদ্যোগ।
তিনি ২০ এপ্রিল সোমবার সকাল ১১ টায় পুলিশ লাইন্সে জেলার সকল পুলিশ সদস্যদের মাঝে জিংক ট্যাবলেট বিতরণ করেন।
সময় প্রত্যেক পুলিশ সদস্যকে ১ মাসের জন্য ৩০ পিস করে জিংক ট্যাবলেট প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এস. এম. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার শাওন,মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, ডা. মনিরুল ইসলাম ও আরআই, পুলিশ লাইন্স,মোঃ সিরাজুল ইসলাম।
আরও উপস্থিত জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।