ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে পিকআপ ভর্তি জাটকা মাছ উদ্ধার

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কার্তিকপুর বাজার হতে একটি পিকআপ ভর্তি প্রায় ১৭০০ কেজি অবৈধ জাটকা মাছ উদ্ধার করা হয়েছে।

গত এক সপ্তাহে ৪৭’শ কেজি মাছ আটক করা হলেও এই পর্যন্ত জরিমানা করা হয়েছে ৬০ হাজার টাকা।

মঙ্গলবার ২১ এপ্রিল ভোর ৪ টায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব আব্দুস সামাদের নেতৃত্বে ও ভেদরগঞ্জ থানা পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়।

উদ্ধারকৃত মাছ গরীব অসহায় মানুষের মাঝে ইউপি চেয়ারম্যানগণের মাধ্যমে বিলি করে দেয়ার নির্দেশনা দেয়া হয়।

এবিষয়ে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভির আল নাসিফ বলেন, আমরা গোপন সূত্রে জানতে পেয়ে ভোর ৪ টায় মৎস বিভাগের লোক ও পুলিশ নিয়ে কৌশলে মাছের গাড়ি আটক করি। এই সপ্তাহে আমরা প্রায় ৪৭শ’ কেজি জাটকা মাছ আটক করি।

আমারা ১২ এপ্রিল সড়ক পথে অভিযান চালিয়ে ০৩ জন জাটকা পরিবহনকারী ও ১’হাজার কেজি জাটকা আটক করা হয়। জাটকা গরিব অসহায়দের মাঝে ও এতিমখানায় বিতরন ও মোবাইল কোর্ট এর মাধ্যমে ০৩ জনকে ৬০’হাজার টাকা জরিমানা করা হয়।

আমরা এর আগে ১৩ এপ্রিল রাত আড়াইটার সময় উত্তর তারাবুনিয়া মাস্টার ঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে অভিযান চালিয়ে প্রায় ২’হাজার কেজি জাটকা মাছ সহ একটি ট্রলার জব্দ করা হয়।

আজ যে গাড়িটি ধরেছি, গাড়ির ড্রাইভার ছাড়া কাউকে পায়নি। ড্রাইভারকে আটক করে, ছেড়ে দিয়েছি। মাছের মহাজন কে নিয়ে আসতে। তারা আসলে ভ্রমামান আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হবে। জব্দকৃত প্রায় ১’শ১৭ মণ জাটকা মাছ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছিল।