শরীয়তপুর সদর ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে কুকুরে আশ্রয় স্থলে পরিণত হয়েছে। রোগীদের খাদ্য সামগ্রী কুকুর বিড়াল খেয়ে ফেলে। এছাড়া চোর চক্রের লোকজন সদর হাসপাতালে ঢুকে মোবাইল সহ বিভিন্ন জিনিস চুরি করার ঘটনাও রয়েছে।
২১ এপ্রিল মঙ্গলবার বেলা ১ টায় শরীয়তপুর সদর হাসপাতালে এই কুকুরটি ছাড়া আউট ডোরে কোন মানুষ ছিলেন না। তাছাড়া উপরে রোগী ভর্তি রয়েছে। অবিরাম চিকিৎসা দিচ্ছেন নার্সগন। এ সময় ডাক্তার আছেন একজন এমারজেন্সি তে।
এছাড়াও প্রিন্স জাকির নামের একজন মন্তব্য করেছেন, তা হুবহু তুলে ধরা হলো, কয়েকদিন আগে দেখলাম স্থানীয় এমপির লোকজন প্রচার করতেছে ঘড়ে ঘড়ে ডাক্তার পৌছে চিকিৎসা সেবা দিচ্ছে। তাদের পোস্টে কমেন্ট করেছিলাম হাসপাতালে ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করার উদ্দোগ গ্রহন করুন।
আমার আশংকাই আজ সত্যি হল। আরেজন কামরুজ্জামান তুহিন মন্তব্য করেছেন, ওখানে আরো কয়েকটা থাকে তিনি এর আগেও দেখেছেন ?
এর আগেও স্থানীয় দৈনিক পত্রিকায় ‘ শরীয়তপুর সদর হাসপাতালে কুকুর বিড়াল উৎপাত’ শিরোনাম নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছিল। তার পরেও ব্যাবস্থা নেননি কতৃপক্ষ। রুগীদের অভিযোগ রয়েছে, কুকুর বিড়াল এসে তাদের খাবার খেয়ে ফেলে। সব সময় কুকুর বিড়াল থেকে সাবধানে থাকতে হয়।
এবিষয়ে ১০০ সয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক মনির আহম্মেদ খান বলেন, কুকুরের মাধ্যমে রোগ জীবানু ছড়ায়। কিন্তু হাসপাতাল গেটতো আটকিয়ে রাখা যায় না। আমাদের কোন স্টাফ কুকুর পোষেন না। চোরে বিষয়ে বলেন, এর আগেও চোর সহ দালাল আটক করে তাদের পুলিশে দিয়েছি। বর্তমানে চোর ও দালাল কমে গেছে।