ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩টি প্রতিষ্ঠানকে সতর্কতামূলক জরিমানা

শরীয়তপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩টি প্রতিষ্ঠানকে সতর্কতামূলক জরিমানা
শরীয়তপুরের আংগারিয়া ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সুজন কাজী:র নেতৃত্বে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ সময় উপস্থিত ই ক্যাব জেলা শাখার সভাপতি বিল্লাল হোসেন খান ও দৈনিক রুদ্রবার্তা'র সম্পাদক শহীদুল ইসলাম উপস্থিত। ছবি দৈনিক আধুনিক বাংলা।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শরীয়তপুরে ভোক্তা অধিকারের নিয়মিত বাজার তদারকি অভিযান চলছে।

এই অভিযানে ঔষধের দোকান,চালের দোকান, মুদি দোকান, সবজি দোকান ও মাংসের দোকানসহ প্রায় ৮০ টির ম‌তো ব্যবসা প্র‌তিষ্ঠান প‌রিদর্শন করা হয়।

এসময় বিভিন্ন অপরাধে ভোজেশ্বর বাজারের ৩টি প্রতিষ্ঠান কে মোট ৩ হাজার টাকা সতর্কতামূলক জরিমানা করা হয়েছে।

২৫ এপ্রিল ২০২০ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর শরীয়তপুর জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক সুজন কাজী নিয়মিত অভিযান পরিচালনা করেন। অভিযানে সার্বিক নিরাপত্তার দ্বায়িত্ব পালন করেন শরীয়তপুর জেলা পুলিশ এর একটি টিম।

ভোক্তা অধিকারের অভিযান পরিচালনার সময় কয়েকটি স্থানে উপস্থিত ছিলেন শরীয়তপুরের স্থানীয় দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক শহীদুল ইসলাম পাইলট।

অভিযানে জেলার সদর উপ‌জেলার আঙ্গারিয়া বাজার, মনোহর বাজার, আমিন বাজার ও বুড়িরহাট বাজারে তদার‌কিমুলক অভিযান প‌রিচালনা করেন। জেলা ক্যাবের সভাপতি বিল্লাল হোসেন খানের সহযোগিতায় পরিচালিত এই অভিযানে ঔষধের দোকান, চালের দোকান, মুদি দোকান, সবজি দোকান ও মাংসের দোকানসহ প্রায় ৮০ টির ম‌তো ব্যবসা প্র‌তিষ্ঠান প‌রিদর্শন করা হয়।

এছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করার জন্য ভোক্তাদের উদ্যেশে সচেতনতামূলক মাইকিং করা হয়।

সরেজমিনে গিয়ে বাজার গুলোতে দেখা যায়, কিছু পন্যের দামে অস্বাভাবিক মুল্য বৃদ্ধি পেয়েছে। আলু প্রতি কেজি ২৫ টাকা, পিয়াজ প্রতি কেজি ৫৫ টাকা, পটল প্রতি কেজি ৪০ টাকা, ঢেড়শ প্রতি কেজি ৩০ টাকা, বেগুন প্রতি কেজি ৪০ টাকা ভোজ্যতেল প্রতি কেজি ৯০ টাকা, মালটা প্রতি কেজি ১৮০ টাকা, আপেল প্রতি কেজি ১৮০ টাকা, গুর প্রতি কেজি ১০০ টাকা খেজুর ৭০ টাকা কেজির খেজুর ১০০ টাকা কেজি, আদা প্রতি কেজি২৫০ থেকে ৩০০ টাকা। প্রতিটি পণ্যের বৃদ্ধি কেজি প্রতি ১০/১৫ টাকা বেশি।

ব্যাবসায়ীরা বলেন, আড়তদার বেশি রাখে আমাদের কিছু করার নাই। খেজুর ব্যবসায়ীরা ৭০ টাকার খেজুর ১০০ টাকা রাখছেন। তাও আবার নিন্ম মানের। জানা যায়, খেজুর গুলো রমজান মাস উপলক্ষে আগে থেকে গোডাউনে মজুদ করে রাখে। অনেক খেজুরে পোঁকা ধরে যায়। যা অনেক সময় খালি চোখে দেখাযায় না।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর শরীয়তপুর জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক সুজন কাজী বলেন, সাড়া দেশের মতো আমারও বাজার মনিটরিং অব্যাহত রেখেছি। রমজনকে কেন্দ্র করে কেউ যাতে পণ্যের দাম না বৃদ্ধি করতে না পারে এবং পণ্যের মান যাতে নিন্ম মানের না দিতে পারে। সে জন্য আমরা অভিযানটা অব্যাহত রেখেছি। আমরা আংগারিয়া বাজারে এসে অধিকাংশ বাজারে মূল্য তালিকা পেয়েছি। যে দুই একটায় মূল্য তালিকা পায়নি, তাদের নির্দেশ দিয়েছি দৃশ্যমান স্থানে ঝুলিয়ে দেয়ার নির্দেশ দিয়েছি এবং ব্যাবস্থা নিয়েছে। এছাড়া দ্রব্য মূল্য দেখলাম মোটামুটি সাভাবিক আছে। দ্রব্য সরবারহ সাভাবিক আছে। দুই একটি দাম উর্ধগতি লক্ষ করা যাচ্ছে। তার মধ্যে একটি হচ্ছে আদা। আমরা এখানে আদার যে মুল সরবরাহকারী, তারসাথে কথা বলার চেষ্টা করেছি। তিনি ঢাকায় রয়েছে। বলে গিয়েছি ঢাকা থেকে আসলে আমাদের সাথে যোগাযোগ করার জন্য। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাক‌বে।