ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেলিকম বিভাগকে নিরাপত্তা সামগ্রী দিল চীনা মেশিনারিজ

কোভিড-১৯ সংক্রমণ বিস্তার রোধে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য মাস্কসহ বিভিন্ন নিরাপত্তা সামগ্রী দিয়েছে চীনা মেশিনারিজ এন্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশন।

শনিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের মাধ্যমে এ সব নিরাপত্তা সামগ্রী প্রদান করা হয়।

ঢাকায় ডাক অধিদপ্তরে সম্মেলন কক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো নূর-উর-রহমানের কাছে চীনা মেশিনারিজ এন্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশনের সিইও চেনজিং নিরাপত্তা সামগ্রীগুলো হস্তান্তর করেন।

চীনা এ সংস্থাটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তা ও কর্মচারিদের জন্য ৫০০টি মাস্ক, ১০টি ইলেক্ট্রনিক থার্মাল থার্মোমিটার এবং ৮টি প্রোটেকটিভ ক্লথ প্রদান করেছে।

নিরাপত্তা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রধান উপদেষ্টা মো. সাইফুল ইসলাম এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক এসএস ভদ্র, অতিরিক্তি মহাপরিচালক হারুন উর রশিদ এবং ঢাকা সার্কেল পিএমজি সিরাজ উদ্দিন উপস্থিত ছিলেন।