ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ছাড়াল

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার ভারতে আরও ৭০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭ জনে।

এছাড়া, নতুন করে আরও ১ হাজার ৩৫৮ করোনা রোগী শনাক্ত হওয়ার মধ্য দিয়ে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ৩৩২ জনে।

ভারতীয় মন্ত্রণালয় জানায়, বুধবার স্থানীয় সময় সকাল ৮টা পর্যন্ত নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মোট ১ হাজার ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত দেশটিতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ছিল ২৯ হাজার ৯৭৪ এবং মৃত্যুর সংখ্যা ছিল ৯৩৭ জন।

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দেয়া তথ্য মতে, করোনা থেকে সুস্থ হয়ে ওঠায় এখন পর্যন্ত ৭ হাজার ৬৯৬ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।