ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে ৩০০ পরিবারকে ত্রাণ বিতরণ আ’লীগ নেতার

ঢাকার কেরানীগঞ্জের শাক্তা এলাকায় শুক্রবার ব্যক্তিগত তহবিল থেকে ৩০০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন কেরানীগঞ্জ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী লোকমান হোসেন।

তিনি জানান, করোনার পরিস্থিতির কারণে কেরানীগঞ্জে প্রায় সাত লাখ পরিবার লকডাউন থেকে কর্মহীন হয়ে পড়েছে। সরকারের একার পক্ষে সকলকে সহযোগিতা করা সম্ভব না। তাই তিনি কেরানীগঞ্জের বিত্তবানদের অসহায় মানুষের পাশে থেকে খাদ্য সহায়তা দিতে আহ্বান জানিয়েছেন।

প্রতি ত্রাণের প্যাকেটে চাল, ডাল, তেলসহ রমজানের খাদ্যসামগ্রী রয়েছে।