“মানব সেবাই আমাদের মূল লক্ষ্য” এই শ্লোগান নিয়ে বিগত ২৬ মে,২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে “হিউম্যানিটি ইজ মাই ফ্যামিলি” নামে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন।হিউম্যানিটি ইজ মাই ফ্যামিলি এর প্রতিষ্ঠা হবার পর থেকেই সাফল্যের সাথে বিগত তিন বছরে যে সকল কাজ করেছে সংগঠনটি তা সাধারণ পেশার মানুষের জন্য ইতিবাচক ভুমিকা রেখেছে বলে মন্তব্য করেন সংগঠনির সদস্যগণ।
এ বিষয় আলোচনা হয় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি,ইমামুল হক রাবিরের সাথে।রাবির জানায় সংগঠনের মাধ্যমে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানো,পথশিশুদের শিক্ষা দানের ব্যবস্থা করা,শিক্ষা উপকরণ বিতরণ,জরুরী অবস্থায় মুমূর্ষ রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে ১৫০০ ব্যাগ এর বেশি স্বেচ্ছায় রক্তদান,অসহায় ক্ষুদার্থদের খাদ্য বিতরণ,বস্ত্রহীনদের বস্ত্রদান,
রমজানে রোজাদারদের ইফতার বিতরণ থেকে শুরু করে অসহায় পরিবারকে ইফতার সামগ্রি বিতরণ করে এসেছি।আশা করি সর্বদা এ কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিতু আক্তার বলেন,পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষদের বিভিন্নভাবে চিকিৎসা খরচ বহন,সচেতনতামূলক কার্যক্রম,বিশেষ দিবস গুলো উদযাপন এবং এই দিনগুলোতে অসহায় মানুষের পাশে দাড়ানোসহ ঈদ উপলক্ষে পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সংগঠন কর্তৃক নতুন পোশাক বিতরণ করেছি।
জানা যায় ঢাকা, চট্রগ্রাম,সাভার, গোপালগঞ্জ,মাদারীপুর,ফেনী,নোয়াখালী,কুমিল্লা,টাংগাইল,বরিশাল, কুষ্টিয়া,সিলেট,ঢাকা মহানগরসহ বর্তমানে ঢাকাসহ বিভিন্ন জেলায় সংগঠনটির ১৩টি শাখার মাধ্যমে কাজ করে যাচ্ছে।