ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ মো. আব্দুল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য ছিলেন এবং  বঙ্গবন্ধুর আদর্শকে সারাজীবন ধারণ করেছেন । তিনি  অত্যন্ত সততার সাথে তার দায়িত্ব পালন করেছেন।  তার মৃত্যুতে দেশের  রাজনীতিতে যে শূণ্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়।

ড. মোমেন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

শনিবার দিবাগত রাতে হৃদযন্ত্রের ক্রিয় বন্ধ হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা গেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ।