বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র ফেনী জেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। আগামি ৩ মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের শর্তে আজ ১৮ জুন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর ২৭ সদস্যের এ কমিটি অনুমোদন দেন। কমিটিতে জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি জহিরুল ইসলাম জাহাঙ্গীরকে আহবায়ক ও দৈনিক ঢাকা প্রতিদিনের সাদ্দাম হোসেন গনিকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে আইন উপদেস্টাবৃন্দরা হলেন বিজ্ঞ এ্যাডভোকেট এএসএম আনোয়ারুল করিম ফারুক, জাহাঙ্গীর আলম নান্টু, সৈয়দ আবুল হোসেন ও গাজী তারেক আজিজ। সাংগঠনিক উপদেস্টাবৃন্দরা হলেন, সাবেক সভাপতি জসিম মাহমুদ, মো: তমিজউদ্দিন, জাফর সেলিম, সাঈদ খান, সিদ্দিক আল মামুন ও সান্টিং লাল দাস। কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা করছে নতুন এই কমিটি সাংবাদিকদের ১৪ দফা দাবি বাস্তবায়নসহ সংগঠনকে শক্তিশালী করতে তাদের আন্তরিকতার মধ্যদিয়ে বিএমএসএফকে আরো একধাপ এগিয়ে নেবেন।