ঢাকা, সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকার আপত্তিকর ছবি ছড়িয়ে দেয়ার অপরাধে ভোলায় যুবক গ্রেপ্তার

ভোলার দৌলতখানে উপজেলায় প্রেমিকার আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অপরাধে বুধবার রাতে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার পারভেজ ওই এলাকার শাহজাহানের ছেলে।

ওই রাতে আইসিটি আইনে পারভেজকে আসামি করে দৌলতখান থানায় মামলা দায়ের করা হয়।

মামলার অভিযোগ, পারভেজের সাথে পাশের বাড়ির এক তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের সুযোগ নিয়ে কোনো একসময় পারভেজ তরুণীর অগোচরে তার আপত্তিকর ছবি মোবাইলে ধারণ করে। এদিকে ছয় মাস আগে মেয়েটির অন্যত্র বিয়ে হয়। কিন্তু গত ৯ জুন পারভেজ তরুণীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে বুধবার রাতে পারভেজকে আসামি করে দৌলতখান থানায় মামলা দায়ের করে।

এ ব্যাপারে দৌলতখান থানার মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের পরিদর্শক আনোয়ার হোসেন জানান, আইসিটি আইনে পারভেজকে গ্রেপ্তার করা হয়েছে।