ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে শ্বাসকষ্ট, জ্বর নিয়ে একজনের মৃত্যু

চাঁদপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে শ্বাসকষ্ট, জ্বর ও কাশি নিয়ে একজনের মৃত্যু হয়েছে।

মৃত শফিকুল ইসলাম (৬৫) জেলা শহরের রহমতপুর কলোনীর বাসিন্দা।

তিনি শুক্রবার সকালে শহরের হাজী মোহসীন রোডের একটি হাসপাতালে ভর্তি হন। দুপুর ২টার দিকে তিনি মারা যান বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিন জানিয়েছেন।

এদিকে, জেলা সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াতউল্লাহ জানান, জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৫১১ জন। তাদের মধ্যে এখন পর্যন্ত ৪৪ জন মারা গেছেন। চিকিৎসা শেষে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরে গেছেন ১৪৬ জন। আইইডিসিআর থেকে করোনা রিপোর্ট পাওয়ার অপেক্ষায় আছেন ৮০৭ জন।