শরীয়তপুরে থামছে না করোনা ভাইরাসে সংক্রামিত রোগীর সংখ্যা। শরীয়তপুরে নতুন করে করোনায় আক্রান্ত ৩০ জন বলে জানা গেছে। এ নিয়ে শরীয়তপুর জেলায় মোট আক্রান্ত রোগী ৩৩৪ জন। নতুন আক্রান্ত হওয়া রোগীরা হলেন, শরীয়তপুর সদর পৌরসভার ৭ জন, গোসাইরহাটের নাগেরপাড়া ইউনিয়নের ৫ জন, ইদিলপুর ৪ জন, কোদালপুর ১ জন, নলমুড়ি ১ জন রয়েছে।এদিকে নড়িয়া উপজেলার পৌরসভার ৩ জন, রাজনগর ১ জন, ও ভোজেশ্বর ইউনিয়নের ১ জন। অন্য দিকে জাজিরা পৌরসভায় ১ জন, মুলনা ১ জন, সেনেরচর ১ জন রয়েছে। এ ছাড়া ভেদরগঞ্জ উপজেলার পৌরসভার ১ জন, ও সখিপুর চরভাগার ১ জন, অন্য দিকে ডামুড্যা পৌরসভার ২ জন সহ জেলায় মোট নতুন আক্রান্ত ৩০ জন। এদিকে জেলায় সন্দেহভাজন নমুনা সংগৃহীত হয়েছে ৪৩৭৫ টি, এবং এ যাবত নমুনার ফলাফল হাতে এসেছে ৪০১৯ জনের। এদিকে জেলায় প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছে মোট ১২ জন। এরমধ্যে সদর হাসপাতালে ৩ জন, নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, ও গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন