ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে নতুন করে ২৪ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৪৯৬

মানিকগঞ্জে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯৬ জনে।

রবিবার সন্ধ্যায় সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা বলেন, সকালে ১৬৮টি রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ২৪টির পজিটিভ এবং ১৪৪টির নেগেটিভ পাওয়া গেছে। নতুন শনাক্তদের মধ্যে সিংগাইর উপজেলায় ৯ জন, ঘিওর উপজেলায় সাতজন, মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলায় তিনজন করে, শিবালয় ও হরিরামপুর উপজেলায় একজন করে রয়েছেন।

তিনি বলেন, এ পর্যন্ত জেলায় মোট শনাক্ত ৪৯৬ জনের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ১৪১ জন, সাটুরিয়ায় ৯৫ জন, সিঙ্গাইরে ৯৬ জন, ঘিওরে ৭৬ জন, হরিরামপুরে ৪০ জন, শিবালয়ে ৩১ জন এবং দৌলতপুর উপজেলায় ১৭ জন রয়েছেন।

করোনায় সংক্রমিত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ২৮৬ জন এবং মারা গেছেন পাঁচজন। এছাড়া ২২ জন জেলার বিভিন্ন হাসপাতালে এবং অন্যরা নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন বলে তিনি জানান।