ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষুদ্র স্তরে রাসায়নিকের পরীক্ষা সম্ভব, বিল সংসদে উত্থাপন

ক্ষুদ্র স্তরে রাসায়নিকের পরীক্ষা পরিচালনার সুবিধার্থে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্ট বিল, ২০২০ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।

মঙ্গলবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান সংসদে বিলটি উত্থাপন করেন। পরে ছয় সপ্তহের মধ্যে বিলটি পরীক্ষা-নিরীক্ষা করতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডারডাইজেশনের (আইএসও) মান বজায় রেখে রাসায়নিক ক্রিয়াকলাপগুলো সুষ্ঠুভাবে পরীক্ষা করার উদ্দেশ্যে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্ট বিল, ২০২০ উত্থাপন করা হয়েছে।

রাসায়নিক মেট্রোলজির বিকাশের জন্য ইনস্টিটিউটটি প্রতিষ্ঠা করা হয়েছে।