ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে করোনায় মুক্তিযোদ্ধাসহ দুজনের মৃত্যু

ফরিদপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক মুক্তিযোদ্ধা এবং অপর মুক্তিযোদ্ধার স্ত্রী মারা গেছেন।

ফরিদপুরে করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মারা যান তারা।

মুক্তিযোদ্ধা আব্দুর শুকুর মিয়া (৭৬) ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ গ্রামের মৃত শেখ সানাউল্লা। জ্বর, শ্বাসকষ্টসহ বিভিন্ন আলামত দেখা দেওয়ায় গত ২০ জুন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন তিনি। গত সোমবার তিনি অসুস্থ হয়ে পড়ায় তাকে ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

এদিকে, করোনা ডেডিকেটেড হাসপাতালে মঙ্গলবার রাতে মারা যাওয়া অপরজন হলেন ভাঙ্গা উপজেলার নূরুল্লরাগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কান্দা গঙ্গাধরদী গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা সরোয়ার খানের স্ত্রী লুৎফুন্নাহার (৫০)।

গত সোমবার লুৎফুন্নাহার অসুস্থ হয়ে পড়ায় তাকে ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুর রহমান খান জানান, মুক্তিযোদ্ধা আব্দুর শুকুর মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

প্রসঙ্গত, ফরিদপুরে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ২০ জন। এর মধ্যে পাঁচজন মুক্তিযোদ্ধা।