ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে পোষ্টার ছেড়ার প্রতিবাদ “ যুবলীগ নেতার উপর হামলা

দেশের ক্লান্তি লগ্নে থেমে আছে নানামূখি নির্বাচনী প্রচারনা তবে সম্প্রতি ঢাকা ৫ আসনের সাংসদ হাবিবুর রহমান মোল্ল্যা ইন্তেকালের পরপরই বইছে অনেকটাই ঢাকা ৫ আসনের উপনির্বাচনী হাওয়া।
রাজধানী ডেমরা থানার ৬৯ নং ওয়ার্ডে দেখা মিলে সম্ভাব্য এমপি প্রার্থীদের প্রচার প্রচারণার পোষ্টার, লাখানো নানামুখি দেয়ালে । তারই সূত্রপাতে গত ২০ইং জুন শনিবার দুপুর ১ টার সময় পোষ্টার ছেড়াকে কেন্দ্র করে হামলার শিকার হন যুবলীগ নেতা ফারুক হাসান রুবেল।
জানাযায়, ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে সম্ভাব্য এমপি প্রার্থী নেহরীন মোস্তফা দিশির পোস্টার ছিড়ার সময় বাধা হয়ে দাড়ায় ৬৯ নং ওয়ার্ড যুবলীগ নেতা রুবেলের ছোট ভাই ,তারাই সূত্র ধরে একদল সন্ত্রাসী মুক্তিযোদ্ধা ইঞ্জিঃ হাজী মো: তোফাজ্জল হোসেন কাফি এর ছেলে ডেমরা ৬৯নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ ফারুক হাসান রুবেল এর উপর হামলার ঘটনা ঘটে।
হামলার ঘটনার পরপরই থমথমে অবস্থা বিরাজ করছে এলাকাটি, সমাধানের আশ্বাস ওয়ার্ড কাউন্সিলরের।

এ বিষয়ে হামলায় আহত যুবলীগ নেতা ফারুক হাসান রুবেল বলেন আমরা নেহরীন মোস্তফা দিশি আপুর পোষ্টার ছেড়ার প্রতিবাদ করায় ৬৯নং ওয়ার্ডের চিহ্নিত বিএনপি ও জামাত শিবিরের কর্মীরা এবং প্রাক্তন মহিলা মেম্বার কামরুন্নাহার কামী (সাবেক- ১নং ওয়ার্ড-ডেমরা ইউ-পি) তার ভাইয়ের ছেলে ও সহযোগীরা যারা বিএনপি রাজনিতীতে সক্রিয় ও মাদকাশক্ত এবং দির্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসায় পরিচালনা করে আসছে তারা আমার উপর অতর্কিত হামলা চালায় এতে আমি গুরুতর আহত হলে স্থানীয়রা আমাকে হাসপাতালে নিয়ে আসে, আমি এখন অনেকটাই সুস্থ।

ফারুক হাসান রুবেল আরও জানান: তারা দেশীয় অস্ত্র নিয়ে আমার নিজ বাড়ীতে ও আমার উপর এই হামলা চালায় এবং ছুরীর আঘাতে আমি যখম হই এবং বাড়ীর ভাড়াটিয়ারা নিরাপত্ত্বাহীনতায় ভুগছে আমি এর সুষ্ট তদন্ত করে সঠিক বিচার চাই এবং হামলার ঘটনার বিষয়ে ডেমরা থানায় মামলার প্রস্তুতি চলছে।

এবিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান সাজ্জাদ বলেন ৬৯নং ওয়ার্ডে হামলার ঘটনার বিষয়ে আমি অবগত হয়েছি এবং মামলার প্রস্ততি চলছে। ঘটনার সত্যতা জেনে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ঘটনার সত্যতা জানতে এলাকাবাসীর নিকট গেলে তারা জোরদাবী করেন সঠিক তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা হলে সুষ্ট নির্বাচনের আশা মিলবে উপনির্বাচনে।