ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাতে পরিবারের সাথে ঘুমিয়ে পড়া কোরআন হাফেজের লাশ মিলল বাড়ির পেছনে

নগরীর উপশহরের বি ব্লকের ১৮নং রোডের একটি বাসা থেকে বৃহস্পতিবার ইফজাল নামে এক কোরাআন হাফেজের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়।

শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, মৃত যুবক রাতে পরিবারের সদস্যদের সাথে ঘুমিয়ে পড়েন। সকালে পরিবারের সদস্যরা তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পেছনে তার লাশ পড়ে থাকতে দেখেন তারা। পরে বাড়ির লোকজনের আহাজারি শুনে প্রতিবেশীরা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।