ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকাসহ ৯ জেলায় ডিসি পদে পরিবর্তন

ঢাকাসহ দেশের নয় জেলায় ডেপুটি কমিশনার (ডিসি) পদে পরিবর্তন এনেছে সরকার।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অসুসারে, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামকে ঢাকা ডিসি পদে, মেহেরপুরের জেলা প্রশাসক মো. আতাউল গনিকে টাঙ্গাইলের ডিসি পদে, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. শহিদুল ইসলাম চৌধুরীকে মেহেরপুরের ডিসি পদে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মীর নাহিদ আহসানকে মৌলভীবাজারের ডিসি পদে, উপসচিব মো. তামিজুল ইসলাম খানকে যশোরের ডিসি পদে, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ খোরশেদ আলম খানকে নোয়াখালী ডিসি পদে বদলি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে জননিরাপত্তা বিভাগের উপসচিব আব্দুল জলিলকে রাজশাহীর ডিসি পদে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. জিয়াউল খানকে বগুড়ার ডিসি পদে এবং বিসিএস প্রশাসন একাডেমির উপপরিচালক ড. রহিমা খাতুনকে মাদারীপুরের ডিসি পদে বদলি করা হয়েছে।