ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামিক ফাউন্ডেশনের সাবেক ডিজির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক (ডিজি) সামীম মোহাম্মদ আফজালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সামীম মোহাম্মদ ৬৩ বছর বয়সে শুক্রবার রাতে রাজধানীর একটি হাসপাতালে মারা যান। তিনি স্ত্রী, মেয়ে ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

তিনি ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।