ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিপিবি নেতা হায়দার আকবর খাঁন করোনায় আক্রান্ত

বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক কমরেড হায়দার আকবর খাঁনের সোমবার করোনা শনাক্ত হয়েছে।

সিপিবির এ প্রেসিডিয়াম সদস্যের কোভিড-১৯ পজেটিভ হওয়ায় বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন অধ্যাপক ডা. মো. মজিবুর রহমান।

তিনি গত চারদিন ধরে জ্বরে ভূগছেন বলেও জানান ডা. মো. মজিবুর রহমান।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার পর্যন্ত দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগের সংখ্যা বেড়ে ১ লাখ ৪১ হাজার ৮০১ জনে দাঁড়িয়েছে এবং এ ভাইরাসের কারণে ১৭৮৩ জনের মৃত্যু হয়েছে।