ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩৮তম বিসিএস প্রশাসনে প্রথম শরীফকে সাংসদ নজরুল ইসলাম বাবুর অভিনন্দন

সদ্য ঘোষিত ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অর্জন করেছেন এস এম রুহুল আমিন শরীফ। তিনি জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা শিক্ষার উপর স্নাতকোত্তর (ইভিনিং) ডিগ্রি সম্পন্ন করেন। তাঁর অসামান্য সাফল্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলছে।

অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ–২ আসনের মাননীয় সংসদ সদস্য ও আলোর পথযাত্রী পাঠাগারের সম্মানীত প্রধান উপদেষ্টা আলহাজ নজরুল ইসলাম বাবু। এক অভিনন্দন বার্তায় মাননীয় সাংসদ আলহাজ নজরুল ইসলাম বাবু বলেন, এস এম রুহুল আমিন শরীফ তাঁর মেধা ও দক্ষতা দিয়ে দেশের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে। তার উত্তোরত্তর সাফল্য কামনার করেন তিনি। একইসঙ্গে অভিনন্দন জানাচ্ছে আলোর পথযাত্রী পাঠাগারসহ তাঁর সতীর্থ ও শুভাকাঙ্ক্ষীরা।

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার দয়াকান্দার বিশিষ্ট সমাজসেবক মো. ছিদ্দিকুর রহমানের বড় ছেলে রুহুল আমিন শরীফ। ঢাকা কলেজে থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাসের পর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার, বাংলাদেশে থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি পাস করেন। আর উপজেলার শম্ভুপুরা উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক সম্পন্ন করেন।

বর্তমানে কৃষি ব্যাংকে অফিসার হিসেবে কর্মরত আছেন। ইতোমধ্যে মারিয়া ইশরাতের সঙ্গে বিবাহ বন্ধনেও আবদ্ধ হন। এর আগে শম্ভুপুরা উচ্চবিদ্যালয়ে গণিত ও বিজ্ঞানের শিক্ষক হিসেবে যোগ দেন। পরে আইটির একটি প্রতিষ্ঠানও গড়ে তুলেন।

প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে ৩৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ২ হাজার ২০৪ জন প্রার্থীকে ক্যাডার পদের জন্য সুপারিশ করা হয়েছে। এছাড়া নন-ক্যাডারে আরও ৬ হাজার ১৭৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে।