ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

করোনাভাইরাস সংক্রমণ রোধে প্রায় সাড়ে তিন মাস বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বুড়িমারী স্থলবন্দর।

বৃহস্পতিবার দুপুর থেকে আমদানি-রপ্তানি চালু হওয়ার তথ্য নিশ্চিত করেছেন বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি রুহুল আমিন বাবুল ও কাস্টমসের সহকারী কমিশনার সোমেন কান্তি চাকমা।

এর আগে গত ১০ জুন একবার স্থলবন্দরটি চালু হলেও তিন ঘণ্টা পর চ্যাংড়া বান্ধা স্থলবন্দর এলাকার স্থানীয়রা বাংলাদেশি পণ্য প্রবেশে বাধা দেয়ায় আমদানি-রপ্তানি কার্যক্রম আবরও বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার ভারত বাংলাদেশের আমদানি রপ্তানিকারকদের বৈঠক শেষে উভয় দেশের পণ্য আনা নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হলে আমদানি রপ্তানি শুরু হয়।

এ সময় বুড়িমারী স্থলবন্দর আমদানি রপ্তানিকারক সমিতির সভাপতি রুহুল আমিন বাবুল ও সহকারী কমিশনার সোমেন কান্তি চাকমাসহ ভারতীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।