ধর্মপ্রাণ মুসলমিদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা পালিত হবে আগামী কাল শনিবার (১ আগস্ট)। দিন উপলক্ষে এদিন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন দলের নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা।
শুক্রবার (৩১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবারের ন্যায় এবারও ঈদের দিন (কাল শনিবার) সকাল ১১টায় স্বাস্থবিধি মেনে শুধুমাত্র দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যগণই রাজধানীর শেরে বাংলা নগরস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন।