ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ২ কোটি টাকার হেরোইনসহ মাদক সম্রাজ্ঞী গ্রেফতার

রাজধানীর পল্লবীর মিল্লাত ক্যাম্প এলাকা থেকে এক কেজি ৭০৭ গ্রাম হেরোইনসহ এক মাদক সম্রাজ্ঞীকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে র‍্যাব-৪ এর সিনিয়র এসপি সাগর দিশা জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে মিল্লাত ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে এক নারীকে গ্রেফতার করা হয়। তার নাম আনোয়ারী (৪০)। তার কাছ থেকে এক কেজি ৭০৭ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির ২ লাখ ৩৬ হাজার ২৮৫ টাকা এবং মাদকের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার নারী জানায়, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে হেরোইন সংগ্রহ করে এনে পল্লবীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রে করেন। তার বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় মাদক সংশ্লিষ্ট ৪টি মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়াও তিনি নিজেকে মাদক সম্রাজ্ঞী হিসেবে দাবি করেন।