ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভিয়েতনাম থেকে দেশে ফিরল ১১৩ বাংলাদেশি

কোভিড-১৯ এর কারণে আটকে পড়া বাংলাদেশিদের ভিয়েতনাম থেকে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।

১১৩ যাত্রী নিয়ে মঙ্গলবার বিকাল ৪টা ২ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট।

কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে গত প্রায় পাঁচ মাস বিশ্বের বিভিন্ন দেশে অনেক বাংলাদেশি আটকে আছে।

ইতিমধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স ভিয়েতনাম ছাড়াও কোভিড-১৯ সময়কালীন চেন্নাই, কলকাতা, দিল্লি, লাহোর, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, আবুধাবি, দুবাই, মাস্কাট, দোহা ও ইউরোপের অন্যতম গন্তব্য ফ্রান্সের প্যারিসে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।

বিশ্বের বিভিন্ন দেশে কোভিড-১৯ মহামারিকালীন সময়ে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে ও বিদেশি নাগরিকদের নিজ দেশে পৌঁছে দিতে স্পেশাল ফ্লাইটগুলো পরিচালনা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

কোভিড-১৯ মহামারিকালীন রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা-গুয়াংজু ও ঢাকা-কুয়ালালামপুর রুটে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করছে।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুট ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার সিলেট, যশোর, সৈয়দপুর, বরিশাল ও রাজশাহীতে ফ্লাইট পরিচালনা করছে।