ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সংসদের ৯ম অধিবেশন শুরু ৬ সেপ্টেম্বর

আগামী ৬ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশের সংবিধানের ৭২ (১) এর অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

বুধবার ( ১৯ আগস্ট) সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করা হয়।

৬ সেপ্টেম্বর (রবিবার) সকাল ১১টায় এ অধিবেশন শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। নবম অধিবেশনের সময়কাল সংক্ষিপ্ত হতে পারে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে।

গত ৯ জুলাই একাদশ জাতীয় সংসদের বাজেট ও অষ্টম অধিবেশন মূলতবি করা হয়। ৯ কার্যদিবসের এই অধিবেশন সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জাতীয় সংসদের সংক্ষিপ্ততম বাজেট অধিবেশন ছিল।