ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাপুরের এমপি একাব্বর হোসেন স্ত্রীসহ করোনায় আক্রান্ত

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য মো. একাব্বর হোসেন এবং তার স্ত্রী ঝরনা হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বর্তমানে তারা ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচে) আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও সাংসদ একাব্বরের ছেলে মো. তাহরীম হোসেন সিমান্ত জানান, গত কয়েক দিন ধরে তার বাবা এবং মায়ের শ্বাসকষ্ট, জ্বর ও গলাব্যথাসহ করোনার নানা উপসর্গ দেখা দেয়। গত মঙ্গলবার ঢাকার বেসরকারি একটি ক্লিনিকে তাদের করোনা পরীক্ষার নমুনা দেয়া হয়। বুধবার রাতে নমুনা পরীক্ষার ফলাফল কোভিড-১৯ পজিটিভ আসে।