ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুর জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

ফরিদপুর জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রবিবার (২৩ আগস্ট) রাতে যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের স্বাক্ষতির প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুবলীগ একটি সুসংগঠিত ও সুশৃঙ্খল সংগঠন। এই সংগঠনের ফরিদপুরের কমিটির নিস্ক্রিয়তার কারণে বিলুপ্ত ঘোষণা করা হল।

২০১৭ সালের শেষ দিকে গঠিত এ কমিটিতে আহ্বায়ক ছিলেন এএইচএম ফোয়াদ এবং যুগ্ম আহ্বায়ক স্বপন পাল, সালেকিন টগর। এছাড়া কমিটিতে ২১ জনকে সদস্য করা হয়।

জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক স্বপন পাল বলেন, কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক আমরা অগাস্ট মাসের সব কর্মসূচি পালন করেছি। রবিবার রাতে জানতে পারলাম কেন্দ্র থেকে জেলার আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।