বরগুনা জেলার বামনা উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কলেজ রোডস্থ নতুন দলীয় কার্যালয় আজ শুক্রবার শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে দলীয় কার্যালয়ের শুভ উদ্ধোধন করেন বরগুনা জেলা বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম মোল্লা। বামনা উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ রানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি এ জেড এম সালেহ ফারুক, সাধারন সম্পাদক মোঃ আঃ হালিম, যুগ্নসম্পাদক মোঃ মাইনুল ইসলাম, সাংগঠনিক মোঃ হুমায়িন শাহীন,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক খন্দকার মহিদুল ইসলাম মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক ইকবাল কোরাইশি বাবু, যুবদলের যুগ্ন আহবায়ক রায়হান নাজির ধলু, ছাত্র দলের আহ্বায়ক নাসির জোমাদ্দার, সদস্য সচিব সজিব হোসেন মুন্না, যুগ্ম অাহ্বায়ক মোস্তাফিজুর রহমান রাজু প্রমূখ।
পরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।