ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজ্জাকের মৃত্যুতে আমুর শোক

আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও মুক্তিযোদ্ধা ফকীর আবদুর রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু।

শুক্রবার এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় আমির হোসেন আমু বলেন, আমি যুবলীগের চেয়ারম্যান থাকালীন অত্যন্ত সাহসিকতা ও সততার সঙ্গে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন ফকীর আবদুর রাজ্জাক। সাংবাদিকতা ও লেখনীর মাধ্যমে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আজীবন কাজ করে গেছেন তিনি। তার মৃত্যুতে জাতীয় জীবনে এক গভীর শূন্যতা তৈরি হল।