ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর ভাগ্নে সাদেক হোসেন বাবলু মারা গেছেন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই সাদেক হোসেন বাবলু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার সকালে রাজধানীর বারিধারা ডিওএইচএসের নিজ বাসভবনে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬২ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বঙ্গবন্ধুর ছোট বোন প্রয়াত শেখ খাদিজা হোসেন লিলি ও এ টি এম সৈয়দ হোসেনের ছেলে বাবলু।

তিনি স্ত্রী ও দুই মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আছর জানাজা শেষে রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা জানাজায় অংশ নেন।