ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওমানগামী বিমানের সব ফ্লাইট বাতিল

করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে ওমানের মাস্কাটে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করায় দেশটিতে এক সপ্তাহের জন্য সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সোমবার বিমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাতিলকৃত ফ্লাইটগুলোর যাত্রীদের ফ্লাইট পুনরায় চালুর পর আসন খালি সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী বাংলাদেশ বিমানের সব ফ্লাইট সোমবার থেকে এক সপ্তাহের জন্য বাতিল করা হয়েছে।