ঢাকা, সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী আর নেই

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ) আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী আর নেই। বৃহস্পতিবার বেলা ২ টা ৪০ মিনিটের দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মাহমুদ উস সামাদ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মাহমুদ উস সামাদ চৌধুরীর ভাই আহমদুস সামাদ চৌধুরী।