ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কলিমউল্লাহর দুর্নীতি তদন্তে বেরোবিতে ইউজিসির তদন্ত দল

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহর অনিয়ম-দুর্নীতি নিয়ে ১১০টি অভিযোগের বিষয়ে সরেজমিনে তদন্ত করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

রোববার (১৪ মার্চ) ইউজিসির তদন্ত কমিটি বেরোবি ক্যাম্পাস পরিদর্শন করেন। দুই সদস্য বিশিষ্ট তদন্ত টিমে নেতৃত্ব দিচ্ছেন বিশ্বজিৎ চন্দ্র রায়।

তদন্ত কমিটির সদস্যরা জানান, তারা ১১০টি অভিযোগের বিষয়ে উভয়পক্ষের বক্তব্য শুনবেন। পরে বিস্তারিত জানাবেন।