ঢাকা, সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শোক সংবাদ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব শহীদুল ইসলাম পাইলট এর সেজ খালাম্মা ও শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউপি’র সাবেক মেম্বার মোহাম্মদ নূরুল হক বেপারির স্ত্রী মোছাম্মদ মাসুদা বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে আটটায় ইন্তেকাল করেছেন।

(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তিন পুত্র দুই কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মোক্তারের চর ইউনিয়ন এর মহিষখোলা নিজ গ্রামে বাড়ীর নিকট মসজিদে বাদ আসর জানাজার নামাজ শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে।